৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৮  
২০১৯ সালের শুরুতে গ্যালাক্সি এ সিরিজ উন্মোচন করে বাজেট আর মিডরেঞ্জ বাজারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিল স্যামসাং। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলি। সারা বছর ধরেই নতুন সিরিজে একের পর এক স্মার্টফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। বছরের শেষে গ্যালাক্সি সিরিজকে ৪০০ কোটি মার্কিন ডলারের ব্র্যান্ড বানানোর লক্ষ্যমাত্রা রেখেছে স্যাামসাং। শিঘ্রই বাজারে আসবে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন গ্যালাক্সি এ৭০এস। এই ফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এটাই কোম্পানির প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। সম্প্রতি শাওমির সাথে হাত মিলিয়ে ৬৪ মেগাপিক্সেল মোবাইল সেন্সর উন্মোচন করেছে স্যামাসাং। ইতিমধ্যেই সেই সেন্সর ব্যবহার করে চীনে রেডমি নোট ৮ প্রো উন্মোচন করেছে শাওমি। এছাড়াও স্যামসাং এর ৬৪ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করে ভারতে উন্মোচন হয়েছে রিয়েলমি এক্সটি। একই পথে হেঁটে ভারতে ৬৪ মেগাপিক্সেল উন্মোচন করতে চলেছে স্যামসাং।